সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

জলবায়ু ও জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১ এর এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সাথে এ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যার অন্তত ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার দূষণ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।

উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমাধানে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও উন্নত প্রযুক্তিগত সহযোগিতা একান্ত প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম, যা জলবায়ু অভিযোজন প্রকল্প প্রণয়নে সহায়ক হবে।

বৈঠকে জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্যমাত্রা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ডায়না অ্যাকোনিয়া জানান, বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জনের পর এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্যমাত্রা পূরণে কাজ চলছে। ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত ইইউ বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় ৫০ শতাংশ বরাদ্দ রাখার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

ইইউর পক্ষ থেকে জানানো হয় যে, তারা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন ও রেল যোগাযোগব্যবস্থা বিদ্যুতায়নে সহযোগিতা অব্যাহত রেখেছে। উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা উত্থাপন এবং ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আশ্বাস দিয়েছেন ইইউ প্রতিনিধি। উভয় পক্ষই পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করতে একমত হয়েছে এবং ঢাকায় ইইউ প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ