সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

মহান বিজয় দিবস ২০২৬: সাভারে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

প্রতিবেদকের নাম

মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।

সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি ও সর্বস্তরের জনগণের গমনাগমন এবং পুষ্পস্তবক অর্পণের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে পর্যাপ্ত সিসি/আইপি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের সাথে সরাসরি যুক্ত থাকবে। এছাড়া, বিজয় দিবস উপলক্ষে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আসা মেহমানদের তল্লাশিসহ সোহরাওয়ার্দী উদ্যান ও অন্যান্য অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হবে। জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাভার স্মৃতিসৌধসহ প্রতিটি অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ