সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

এরদোগান: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব

প্রতিবেদকের নাম

গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ার জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সফরের সার্বিক বিষয়বস্তু নিয়ে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের পলিটিক্সে, বিশ্বের পলিটিক্যাল ইকোনমিতে এই দ্বিপক্ষীয় বৈঠক প্রায়োরিটি কী।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গুরুত্বের সাথে নিয়েছেন। এরদোগান বলেছেন, তার নিজস্ব ও তুরস্কের সামর্থ্যের সর্বোচ্চটুকু বাংলাদেশের জন্য ব্যবহার করবেন। তিনি তারেক রহমানকে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানালেই তিনি তার বাস্তবায়ন করবেন। এরদোগান আরও বলেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা এবং আমার কাছে অত্যন্ত মূল্যবান ভাই। আপনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আমি আগ্রহী।

প্রতিমন্ত্রী জানান, সচরাচর কোনো বহুপাক্ষিক সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট খুব সীমিত সংখ্যক সরকার প্রধানদের সঙ্গে ব্যক্তিগত দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেই গুটিকয়েক বৈঠকের তালিকায় প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং এটি কৌশলগত অংশীদারত্বের দিকে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিন থেকে চারটা বা আরেকটু বেশি হতে পারে। বহুপক্ষীয় ফোরামে হোস্ট প্রেসিডেন্ট খুব কমই বৈঠক করেন।

তারেক রহমান ও এরদোগানের আলোচনার অন্যতম মূল বিষয় ছিল প্রতিরক্ষা খাতে সহযোগিতা। এই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে ডিফেন্স কো-অপারেশন এবং প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিরসনেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ নামক উদ্যোগের বিষয়ে তারা একমত হয়েছেন। মূলত বাংলাদেশের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গভীর আস্থার বিষয়টিই এই বৈঠকের মধ্য দিয়ে ফুটে উঠেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ