শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হায়দরাবাদের ভারত সম্মেলনে ভিসা পেলেন না ১১৫ বিদেশি অতিথি ডিভিডেন্ড না দেওয়ায় ১০ কোম্পানির কর্মকর্তাদের ২৯ কোটি টাকা জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশেষ দোয়ায় ডেপুটি স্পিকারের অংশগ্রহণ শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি শ্রমিক কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ কারখানা, হুশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএ’র তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই অনিবার্য? কী বলছেন বিশ্লেষক বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, নিরাপত্তায় ছিল সেনাবাহিনী পলাতক শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা: কোন পথে সমাধান?

ফ্যাসিবাদীদের ফেরার চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রতিবেদকের নাম

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির কোনো জায়গা বাংলাদেশের রাজনীতি কিংবা সন্ত্রাসের মাঠে নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, বোমা হামলা কিংবা ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বাংলাদেশের জনগণকে এখনো সঠিকভাবে চিনতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সকল অপশক্তির বিরুদ্ধে মাঠে সক্রিয় রয়েছে। বাংলাদেশের মানুষ কোনভাবেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না বা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

মন্ত্রী আরও বলেন, যারা বোমা সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন, তাদের অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই সন্ত্রাসী সিন্ডিকেটের সাথে কারা জড়িত, তাদের কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হচ্ছে—সব তথ্য ও উপাত্ত সরকারের কাছে রয়েছে। তিনি উপস্থিত সাংবাদিকদের সন্ত্রাসের পথ অনুসরণকারীদের দিকে নজর রাখার আহ্বান জানান। আসাদুজ্জামান বলেন, এত প্রতিকূলতার মাঝেও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। যারা বোমা মারছেন ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন এই সিন্ডিকেটে কারা কিভাবে জড়িত, সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি। মো. আসাদুজ্জামান বলেন, আপনারাও দেখেন সন্ত্রাসের পথ কারা ধরেছেন, সন্ত্রাসীরা কারা।

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী জানান, বর্তমান প্রশাসন কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে না। এছাড়া পুলিশি হয়রানিমূলক বা মিথ্যা মামলা দায়েরের পুরনো ধারা থেকে বের হয়ে আসার প্রক্রিয়া চলমান। তিনি সতর্ক করে বলেন, সব কিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকারের কার্যক্রমে কোনো নেতিবাচক বিষয় থাকলে তা তুলে ধরার সুযোগ রয়েছে। ঝিনাইদহ সাংবাদিক ফোরামের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। তিনি বলেন, ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ