১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর পূর্ণ করে শেষ হতে যাচ্ছে। সূত্র জানিয়েছে, ভারত সরকার বর্তমান চুক্তিটি আর নবায়ন করার পরিকল্পনা রাখছে না। তবে চুক্তি শেষ হয়ে গেলেও বিদ্যমান শর্ত অনুযায়ী বাংলাদেশকে আগের মতোই পানি সরবরাহ অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের এই চুক্তির মাধ্যমে বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ থেকে পানি বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। চুক্তির বর্তমান কাঠামো অনুযায়ী, ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত চলা শুষ্ক মৌসুমে দুই দেশ পর্যায়ক্রমে ১০ দিনের ব্যবধানে ৩৫ হাজার কিউসেক পানি পেয়ে থাকে। বর্তমান ব্যবস্থায়, ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত চলা শুষ্ক মৌসুমে উভয় দেশ পর্যায়ক্রমে ১০ দিন করে ৩৫,০০০ কিউসেক পানি পেয়ে থাকে। চুক্তি অনুযায়ী, ৩০ বছর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করার কথা ছিল। কিন্তু সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি নেই।
ভারতের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজের প্রয়োজনে পানির প্রাপ্যতা বাড়ানো। এর মধ্যে রয়েছে কলকাতা বন্দরের কার্যক্রম সচল রাখা, সুন্দরবন এলাকায় লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে পানির চাহিদা মেটানো। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কারিগরি বিবরণ জমা দিয়েছে। একজন সরকারি কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুষ্ক মৌসুমে কলকাতা বন্দরের পলি অপসারণের জন্য অন্তত ৫ হাজার কিউসেক অতিরিক্ত পানির প্রয়োজন। এ ছাড়া সুন্দরবন অঞ্চল ও সংলগ্ন কৃষিজমিতে লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতেও বাড়তি পানির প্রয়োজনীয়তা রয়েছে। সূত্র জানিয়েছে, ভারতের উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রয়োজনে আরও বেশি পানি পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চুক্তির শর্তাবলি নিয়ে পুনরায় আলোচনা করতে চায়।
এই পর্যালোচনায় পশ্চিমবঙ্গ ও বিহারের কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযোগ তুলেছেন যে, বর্তমান চুক্তির কারণে তাদের রাজ্যের স্বার্থ ব্যাহত হচ্ছে। কলকাতার বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে ভারতের ৪০ হাজার কিউসেক পানির প্রয়োজন হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের দিকে ইঙ্গিত করে জানান, সদিচ্ছা ও বিশ্বাসের ভিত্তিতে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে ভাটির দেশের উচিত উজানের দেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন; তারা অভিযোগ করেছিলেন যে, এই চুক্তির ফলে তাদের রাজ্যগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এরই মধ্যে তিস্তা ব্যারাজ প্রকল্পের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও পুনর্গঠন পর্যালোচনার জন্য ভারত একটি পৃথক প্যানেল গঠন করেছে। বিশ্লেষকদের মতে, তিস্তা নিয়ে বাংলাদেশের পরিকল্পনায় চীনের সম্পৃক্ততার কারণেই দিল্লি এমন কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারত থেকে ৫৪টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবাহিত হওয়ায় এসব নদী পরিচালনার জন্য ভবিষ্যতে একাধিক কার্যকর চুক্তির প্রয়োজনীয়তা দেখছেন বিশেষজ্ঞরা।