সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও এর লংগাইর ইউনিয়ন ভুমি অফিসে অবৈধ অর্থের বিনিময়ে জাল দলিল কে বৈধতা দিয়ে সঠিক নামজারি বাতিল

প্রতিবেদকের নাম

গফরগাঁও প্রতিনিধি: এক অভিযোগ এর প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত ০৫/০১/২০২৩ ইং তারিখে মোঃ নিজাম উদ্দিন, পিতা মোঃ রিয়াজ উদ্দিন সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও বরাবর লিখিত ভাবে অভিযোগ দায়ের করে বলেন গত ১৯/০৫/২০১৯ ইং তারিখের ৩২৫৬ নং সাফ কবলা দলিল মূলে সোলসাপ মৌজার বি আর এস ৩৯ নং খতিয়ান এর ৪৩ নং দাগের চৌহদ্দি ভুক্ত ৫১০০ (পাঁচ হাজার একশত) একর জমি মোঃ ফায়েজ মিয়া এর নিকট হতে ক্রয় করেন। তবে অভিযোগ এর স্বারক নং ২১, তারিখ ০৫/০১/২০২৩ ইং এবং অভিযুগটি লংগাইর ইউনিয়ন ভুমি অফিস কে তদন্তের জন্য গফরগাঁও উপজেলা রাজস্ব কর্মকর্তা ইউনিয়ন ভুমি অফিস কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ প্রদান করেন। লংগাইর ইউনিয়ন ভূমি অফিস নিরপেক্ষ তদন্তের স্বার্থে লিখিত বা মৌখিক ভাবে বিবাদীকে অবগত না করে বিবাদী মোঃ ফায়েজ মিয়া এর অনুপস্থিতিতে অতি গোপনে মিথ্যা স্বরযন্ত্র করে অর্থের বিনিময়ে বাদী সহ অজ্ঞাত ভুমি অফিস দালাল চক্রের পরামর্শে জাল দলিল কে সঠিক দলিল স্বীকৃতি দিয়ে একতরফা প্রতিবেদন দাখিল করেন। তবে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন বাদী মোঃ নিজাম উদ্দিন বিগত ২৯/০৫/২০১৯ ইং তারিখে ৩২৫৬ নং দলিল মূলে বিবাদীর নিকট হতে ৪৩ নং দাগের চৌহদ্দি ভুক্ত ৫১ শতাংশ জমি ক্রয় করেছেন। কিন্তু বাদী দাবী করেছেন ৫১০০ একর।

এলাকা সূত্রে জানা যায়, বাদী মোঃ নিজাম উদ্দিন ৩১ নং দাগের চৌহদ্দি ভুক্ত ৫১ শতাংশ জমি বাদীর নামে ২০১৯ সনে দলিল করার কয়েক বছর পূর্বে দখলে যান। কারণ এই দাগের ৫১ শতাংশ জমি বিবাদী মোঃ ফরহাদ হোসেন এর নিকট বিক্রয় করেছিলেন। তবে মোঃ ফরহাদ হোসেন বিবাদীকে জমির সমুদয় টাকা না দিয়ে গোপনে মোঃ নিজাম উদ্দিন এর নিকট বিক্রয় করেন এবং মোঃ নিজাম উদ্দিন তখন বিদেশে কর্মরত ছিলেন তবে নং তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনের স্বারক নং ২৭, তারিখ ১৩/০২/২০২৩ ইং উল্লেখ আছে মোঃ নিজাম উদ্দিন এর দাবীকৃত ৩২৫৬ নং দলিলটি সঠিক। অত্র ৩২৫৬ নং দলিলটিতে বিবাদী মোঃ ফায়েজ মিয়া এর সাক্ষর বিহীন সৃজিত জাল দলিল বলে তিনি ভুমি অফিসে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন এবং দলিলটি জাল, সৃজিত মর্মে যাহা কান্দিপাড়া সাব -রেজি: অফিসে তল্লাশি দিয়ে ও প্রমাণ পাওয়া যায়। তবে এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে নাইব সহকারী বহিরাগত মোঃ ইমন এর ষড়যন্ত্র রয়েছে।কারণ সে কম্পিউটার এর মধ্যে কাজ করেন।যখন নামজারির ফরম বা নামজারির প্রস্তাব প্রেরণ করেন তখন তিনি কি দেখেন নি যে সহকারী কমিশনার ভুমি এর নিকট হতে আদেশ আসছে দলিল নং ৩২৫৬, তাহলে এখন আবার গফরগাঁও রেজিস্ট্রি অফিস দলিল নং১০৩৫।তবে এই বিষয়ে এলাকার সাধারণ জনগণ মনে করে বহিরাগত নাইব সহকারী দুর্নীতিবাজ, ভূমির মালিকগণ কে হয়রানী কারী,মিথ্যাবাদী মোঃ ইমন ইহার জন্য দায়ী।

পরবর্তীতে মোঃ নিজাম উদ্দিন তাহার দাবীকৃত ৩২৫৬ নং দলিল কে আড়াল করে নাইব সহকারী ও বহিরাগত আওমীলীগ সন্ত্রাসী মোঃ ইমন এর সঙ্গে অর্থের চুক্তি করে কিন্ত নাইব বিশ্বজিৎ কুমার এর চোখে ফাঁকি দিয়ে উপজেলা ভূমি অফিস কে ম্যানেজ করে বাদীর সঙ্গে যুগসাজোস করে অতি গোপনে আবার জাল দলিল নামজারির আবেদনে উল্লেখ করে বাদী বলেন গফরগাঁও রেজিস্ট্রি অফিস এর গত ২৯/০৫/২০১৯ ইং সনের ১০৩৫ নং দলিল মূলে ৫১ শতাংশ জমির মালিক হয়ে নামজারির আবেদন করেন সহকারী কমিশনার ভূমি এর দেওয়া আদেশ এর বিরুদ্ধে। এই দলিল গুলি সাক্ষর সৃজন করে জাল জালিয়াতির আশ্রয় নিয়া তৈরি করেছেন মর্মে দাবী করে মোঃ ফায়েজ মিয়া। তবে সহকারী কমিশনার ভূমি এর আদেশে উল্লেখ আছে বাদী মোঃ নিজাম উদ্দিন ৩২৫৬ নং দলিল মূলে ৪৩ নং দাগের চৌহদ্দি ভুক্ত ৫১ শতাংশ জমির মালিক।

এই জালিয়াতির বিষয় মোঃ ফায়েজ মিয়া এর দেওয়া অভিযোগ এর প্রেক্ষিতে পূর্ণতায় আর ও ২টি তদন্ত হয়, তদন্ত প্রতিবেদনের মধ্যে উঠে এসেছে যে বাদী মোঃ নিজাম উদ্দিন দলিল গুলি জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন বলে বাদী মোঃ নিজাম উদ্দিন স্বীকার করেছেন কিন্তু জাল দলিল এর কপি মামলার নথিতে না থাকায় মোঃ নিজাম উদ্দিন এর নিকট নাইব বিশ্বজিৎ কুমার জাল দলিল এর কপি দেওয়ার জন্য বলিলে মোঃ নিজাম উদ্দিন অপারগতা প্রকাশ করেন। কিন্তু জাল দলিলটির কোন কপি উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভুমি অফিসে ও পাওয়া যায় নি। তাহলে দলিল ছাড়া নামজারি বাতিল করা হল কি ভাবে প্রশ্ন উঠেছে এলাকার জনগণের কাছে! বিবাদীর দাবী তিনি ঢাকা শহরে বসবাস করায় ও পরিবার এর মধ্যে একা সদস্য হওয়ায় মূলত হয়রানী করে আসতেছে তাহার মূল্যবান সম্পদ দখল করার জন্য, এমনকি এলাকায় আসলে সুজুগ পেলে আমার ক্ষতি করবে বলে বাদী ও অজ্ঞাত বিবাদী গণ মাজে মধ্যে হুমকি দিয়ে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে আসতেছে।

আর ও জানাযায়, পরবর্তী এক পর্যায়ে বাদী ৪৩ নং দাগের জমি সাবেক সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও এর দেওয়া ১৮/১২/২০২৩ ইং তারিখের আদেশ মূলে নামজারি করার আবেদন করিলে নামজারি আবেদন নং ৩৩৫৪১১৩, তারিখ ১০/০১/২০২৪ ইং, অত্র আবেদনের মধ্যে বাদী মোঃ নিজাম উদ্দিন দাবী করেন ১০৩৫ নং দলিল তারিখ ১৯/০৫/২০১৯ ইং মূলে গফরগাঁও রেজিস্ট্রি অফিস এর রেজিস্ট্রি কৃত দলিল মূলে বাদী মোঃ নিজাম উদ্দিন ৪৩ নং দাগের চৌহদ্দি ভুক্ত ৫১ শতক জমির মালিক। এই সকল বিষয়ে বাদী সহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা গণকে এই বিষয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে গত ১৯/১০/২০১৯ ইং তারিখ লিখিত ভাবে বিস্তারিত নালিশী জমির মালিকানার বর্ণনার কথা উল্লেখ করে বিধিগত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরুদ করা হয়। এক পর্যায়ে বিশ্বজিৎ কোমার (বর্তমান ভুমি উপসহকারী কর্মকর্তা) লংগাইর ইউনিয়ন ভুমি অফিস গত ২৩/১২/২০২৫ ইং তারিখ এর স্মারক নং ৯৩, মূলে সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও বরাবর পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। মূলত আমি একা হওয়ায় ও স -পরিবারে ঢাকায় বসবাস করায় এবং ঢাকা শহরে চাকরী করার সুবাদে বাদী ও অজ্ঞাত বাদীগণ ষড়যন্ত্র করে আমার সাক্ষর ও টিপ সহী সৃজন করে জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে বে – আইনী ও বিধি বহির্ভূত ভাবে নালিশী জমি দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জাল দলিল তৈরি করেছেন এবং ষড়যন্ত্র করে বাদী সহ অজ্ঞাত বিবাদিগণ ইতিপূর্বে আমার জমিতে দেওয়া আমার নামীয় Sigan বোর্ড গোপনে সরিয়ে ফেলেন মর্মে অভিযোগ করেন বিবাদী। তবে এলাকা সূত্রে জানাযায় মোঃ ফায়েজ মিয়া সোলশাপ মৌজার ৩৯ নং খতিয়ানের মধ্যে রেকর্ড সূত্রে ১০০ শতাংশ ও ওয়ারিশ সূত্রে ৫৫ শতাংশ জমির মালিক।

তবে এই বিষয়ে বাদী মোঃ নিজাম উদ্দিন এর মোবাইল নম্বরে ফোন দিলে তিনি ফোন গ্রহণ করেন নি। এই বিষয়টি নিতে আগামী সপ্তাহে বিস্তারিত সংবাদ প্রকাশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ