উত্তর প্রদেশের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার প্রকাশের অপেক্ষায় রয়েছে। তবে প্রকাশের আগেই রাজ্যের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বিশাল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে ছিটকে পড়ায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এত বিপুল সংখ্যায় হিন্দু ভোটারের নাম বাদ যাওয়া রাজ্য রাজনীতির এই মুহূর্তের মূল চর্চার বিষয়। ভোটের তদারকিতে রাজ্যের বাইরে থেকে আরএসএস কর্মীদের আনা হবে।
মুখ্যমন্ত্রীর তথ্যমতে, তালিকায় নাম বাদ পড়া এই ১ কোটি ২৭ লাখ ভোটারের প্রত্যেকেই স্থানীয় পঞ্চায়েত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন এবং তারা নিয়মিত সরকারি বিভিন্ন কল্যাণমূলক সুবিধা ভোগ করছেন। তাঁরা সবাই এখনো বিভিন্ন কল্যাণমুখী সরকারি সহায়তা পেয়ে চলেছেন।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত উত্তর প্রদেশে প্রাপ্তবয়স্কের সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ। অথচ ভোটার তালিকা নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর গত এপ্রিল মাসে প্রকাশিত তালিকায় ১৩ কোটি ৪০ লাখ ভোটারের নাম ছিল, যা তার আগের ১৫ কোটি ৪০ লাখ সংখ্যার চেয়ে ২ কোটি ৮০ লাখ কম। এই বিচ্যুতি মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৩০ শতাংশ। বিস্ময়কর তথ্য হলো, একই এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মুসলিম ভোটার সংখ্যা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে বিজেপির রাজ্য নেতৃত্ব ঘরোয়া তৎপরতা শুরু করেছে। দলের পক্ষ থেকে কর্ম নির্দেশ দেওয়া হয়েছে যে, খসড়া তালিকা যাচাই করে বাড়ি বাড়ি গিয়ে সক্ষম ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। দলের লক্ষ্য হলো, বাদ পড়া ভোটারদের মধ্য থেকে প্রতি বুথে অন্তত ২০০ জন করে নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা। আগামী ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই ভোট পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী ২৭ ও ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন, যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন। খুঁটিয়ে দেখবেন, সেই তালিকায় সক্ষম ভোটারদের ‘না’ আছে কি না। ‘না’ থাকলে রীতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলের কেন্দ্রীয় নেতৃত্বও তৎপরতায় ঘাটতি রাখছে না। সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও পদাধিকারীরা উপস্থিত থাকবেন। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে হিন্দুদের মনে কিন্তু মুসলামনদের মতো সেই তীব্র তাগিদ ও আগ্রহ দেখা যায়নি বলেই এই মহলের অভিমত।
বিজেপির ভেতরেই একাংশের প্রশ্ন, টানা ১০ বছর ক্ষমতায় থাকা ও বুথ পর্যায় পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকা সত্ত্বেও এমন ভুল কীভাবে হলো? কেউ কেউ বিষয়টিকে হিন্দু মেরুকরণের সুযোগ হিসেবে দেখছেন। এসআইআর চলাকালে বিজেপি ১ লাখ ৬১ হাজার বুথ এজেন্ট নিয়োগ করলেও সমাজবাদী পার্টি ১ লাখ ৫৭ হাজার এবং বহুজন সমাজ পার্টি ১ লাখ ৫৪ হাজার এজেন্ট মোতায়েন করেছিল। বিজেপিরই একাংশ প্রশ্ন তুলেছে, যে দলের শক্তি বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত, যে দলের সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত, প্রায় ১০ বছর ধরে যে দল রাজ্যে ক্ষমতাসীন, এই সময়কালে যে দলের কান্ডারিও অপরিবর্তিত, দেশের সেই বৃহত্তম রাজ্যে এমন ঘটনা কী করে হতে পারে। এসআইআর–প্রক্রিয়া চলাকালে বিজেপি কিন্তু বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি।
এদিকে কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলছেন, ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের যে গাফিলতির অভিযোগ তাঁরা দীর্ঘ দিন ধরে করে আসছেন, এখন যোগী আদিত্যনাথও সেই একই অভিযোগ তুলছেন। কারো কারো মতে, বিজেপির অভ্যন্তরীণ কোন্দল বা ক্ষমতার লড়াইয়ের ছায়াও এখানে থাকতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বিরোধের জেরে তাঁর ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারের মাধ্যমে আদিত্যনাথকে দুর্বল করতেই এমন কৌশল নেওয়া হয়েছে কি না। এই সমস্যা থেকে কী করে বাঁচা যায়, সেই চেষ্টায় মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত। এই মহলের প্রশ্ন, আদিত্যনাথকে অপদস্থ করতে অমিত শাহ তাঁর ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারকে দিয়ে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ালেন কি না, যাতে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের দাবিদার হয়ে উঠতে না পারেন। তাঁদের কাজের গাফিলতির জন্য যদি এমন হয়ে থাকে, তাহলে তা কেন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীদের নজর এড়িয়ে গেল। যোগীর ক্ষোভ দেখে কংগ্রেস তাঁকে কটাক্ষ করতে ছাড়ছে না।
অন্যদিকে, সমাজবাদী পার্টির (এসপি) স্থানীয় নেতারা বলছেন, এবার মুসলিম সম্প্রদায়ের ভোটাররা নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন। এসপি এবার মুসলিম ও যাদব ভোটের পাশাপাশি দলিত এবং অনগ্রসরদের নিয়ে একটি নতুন জনবিন্যাস তৈরি করতে মরিয়া।
নির্বাচনী গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও (আরএসএস) মাঠে নেমেছে। উত্তর প্রদেশকে ৯৮টি সাংগঠনিক জেলায় ভাগ করে ছয়টি অঞ্চলের জন্য ছয়জন সাংগঠনিক সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৯ সালের লোকসভা ভোটে বড় প্রভাব ফেলবে বলে আরএসএস ও বিজেপি উভয়ই জানে। তাই বুথ লেভেল অফিসার (বিএলও) ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) কাজের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে বিজেপি এখন পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হচ্ছে।