বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্যের মৃত্যু আইটি কর্মসংস্থান বাড়াতে মিরপুরে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত দেড় হাজারের বেশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা হলে ইরানকে হুঁশিয়ারি দিলেন ডনাল্ড ট্রাম্প দুই হাজার কিলোমিটারের পাল্লা কি বাড়াচ্ছে ইরান? মাদক মামলায় পরী মণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ড. ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর কেন্দ্রের দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার খরচ ও প্রস্তুতির বাস্তবসম্মত ধারণা

১৫ বছরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে আওয়ামী লীগ: স্পিকার

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, বিগত ১৫ বছর ধরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক এক অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, এই দীর্ঘ সময়ে ভোট জালিয়াতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অর্থপাচারের মাধ্যমে এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বৃদ্ধির সাথে সাথে বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি ও আনুষঙ্গিক জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা থেকে লব্ধ জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম এবং স্থায়ী কমিটির কাজের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য বজায় রাখতে হবে। উন্নয়নের মানোন্নয়ন ও সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংসদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউএনডিপি’র নিরবচ্ছিন্ন সহযোগিতার প্রশংসা করেন স্পিকার এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। স্পিকার বলেন, উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুনগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর বর্তমান নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা বহুগুণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হওয়ার পরও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা তা বাস্তবায়নে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। বর্তমান নির্বাচিত প্রতিনিধিরা সেই লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশকে এগিয়ে নিতে হলে একটি সুনির্দিষ্ট উন্নয়ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে সংসদ সদস্যদের কর্মদক্ষতা, দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং ইউএনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ