বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি স্পিকার নিজেই সংসদে নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ-৩ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।
বর্তমানে ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, গত ২০ আগস্ট যুক্তরাষ্ট্রে থাকাকালীন প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেননি এই সংসদ সদস্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।