স্থানীয় পর্যায়ের নির্বাচনে অনিয়ম ও ভোট চুরির সঙ্গে জড়িত প্রকৌশলীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমানে নির্বাচনী ব্যবস্থার ওপর নগ্নভাবে আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে জামায়াত কোনো আপস করবে না উল্লেখ করে তিনি বলেন, অপশক্তির মোকাবিলা করে বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে মাদক ছড়িয়ে জাতিকে ধ্বংস করার চেষ্টা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্বের পাশাপাশি মেধাহীন ও দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি এ ধরনের অপরাধ চক্র ভেঙে ফেলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেওয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।