শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ কার্যক্রম মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহি: জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল করা হবে: প্রতিমন্ত্রী সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি রংপুরে ঘরে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিলেন কোলেট ক্রেস গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত, আহত শতাধিক

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

প্রতিবেদকের নাম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত নিজের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করে নিজের ক্ষোভ ও সন্দেহের কথা তুলে ধরেন। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।

নুসরাত জানান, সিসিটিভির ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন ও প্রকৃতি দেখে এটিকে পেট্রল বোমা হামলা বলেই তার ধারণা। তবে তিনি নিশ্চিত করে কিছু বলার আগে তদন্তের ওপর জোর দিয়েছেন। এই হামলায় বাড়িতে থাকা একটি শিশু আহত হয়েছে এবং তার বেশ কিছু গবাদিপশু মারা গেছে। তিনি জানান, বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে।

এমপি নুসরাত আরও বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি নয়। এখানে তার শৈশব কেটেছে এবং বর্তমানেও তার আত্মীয়স্বজনসহ একটি অসহায় পরিবার বাস করত, যারা বাড়িটির দেখভাল করত। অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনী না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়, যে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়ার পর তারা প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আলামত সংগ্রহ করতে পারেনি। এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এ ঘটনার পেছনে রয়েছে।

হামলাকারীদের বিষয়ে নুসরাত বলেন, স্থানীয় বাসিন্দাদের প্রতি তার কোনো সন্দেহ নেই।

বরং ঘটনার আগের হুমকি ও পরবর্তী ফেসবুক প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তিনি আগেই হুমকি পেয়েছিলেন।

ঘটনার পর সন্ত্রাসীরা ফেসবুকে পোস্ট দিয়ে উল্লাস করছে এবং দায় স্বীকারের মতো আচরণ করছে, যা তার কাছে পরিকল্পিত বলে মনে হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের সঙ্গে এই হামলার যোগসূত্র আছে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, নাশকতা বা জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় ফেরার সুযোগ নেই। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি-নির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের জীবন এখন সমান অনিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল হামলার উদাহরণ টেনে তিনি বলেন, সাধারণের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দায়ীদের দায়িত্ব থেকে সরে আসা উচিত। সংসদীয় মঞ্চে স্মার্ট বক্তব্য বা ঘটনার অস্বীকৃতি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মিথ্যা প্রমাণ করবে না বলে তিনি মন্তব্য করেন। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ।

ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবের উদ্দেশে নুসরাত প্রশ্ন রাখেন, এই পরিস্থিতিতে রাষ্ট্রের ভূমিকা ও দায়িত্ব কতটুকু? তিনি দ্রুত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত ও আলামত সংগ্রহের আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনায় তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তিনি কোনো ধরনের টালবাহানা বা অস্বীকার প্রত্যাশা করেন না। পুলিশ তার নিজস্ব গতিতে তদন্ত করবে এবং তিনি ব্যক্তিগতভাবে এই হামলার দায় আওয়ামী লীগের ওপরই চাপাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ