ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মঙ্গলবার সরকারের নিয়মিত কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন কথাটা কিন্তু এ রকম না। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস। যদি আইনি ব্যাপার থেকে থাকে তার মানেটা হচ্ছে উনাকে আমরা এক্সট্রাডাইস করতে চাইলাম, উনি কোর্টে গেলেন তারপর কোর্টে এটা প্রসেস চলতে থাকলো।’। ‘আচ্ছা উনিতো (শেখ হাসিনা) নিজেই আসতে চান, তার মানে উনারতো কোর্টে যাওয়ার দরকার নাই। উনি বলবেন আমাকে এক্সট্রাডাইড করে দাও।
ভারতের একটি ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার যে কথা বলা হয়েছে, সে বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত একজন অপরাধীকে সরকার ফিরিয়ে আনতে চায়। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী নিজেও দেশে ফিরতে চান বলে শোনা যাচ্ছে, তাই তাকে ফেরানোর প্রক্রিয়ায় বড় কোনো আইনি বাধা থাকা উচিত নয়। ভারত সরকারেরও এক্ষেত্রে সমস্যা থাকার কথা নয় বলে তিনি উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায় হয়েছে। তিনি সাধারণ অপরাধের চেয়ে মানবতাবিরোধী অপরাধের ভিন্নতার কথা উল্লেখ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে সংবিধানে অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকার বিধান রয়েছে। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’। আর যে ব্যাখ্যা শুনেছেন, সরকার করতে পারে কি পারে না আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটিতে কনভিকটেড আসামিদের।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সরকারের স্পষ্ট অবস্থান হলো দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত আনা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ কার্যকর করা।