সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

প্রতিবেদকের নাম

দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক তার আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই আবেদনপত্র জমা দেওয়া হয়। ২০২৪ সালে দেশ ত্যাগের পর শেখ হাসিনার এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ বার্তা সংস্থাটিকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আইনি লড়াই ও আদালতের মুখোমুখি হতে আগ্রহী। তার ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন পরিচয়পত্র ইস্যুর জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাংলাদেশি জাতীয়তার মর্যাদা এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা অনুসরণ করে আবেদনগুলো দ্রুত বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রীতি রহমান বা ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। যদিও ভারত থেকে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ