মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোদি সঙ্গে দেখা হলে চোখাচোখি এড়িয়ে যান, আত্মজীবনীতে বললেন সোনিয়া গান্ধী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন শিবিরের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, ভিডিও ভাইরাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে বিশ্ব উন্নয়নে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মানহীন বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

শিবিরের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির

প্রতিবেদকের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার সংকটময় মুহূর্তে শিবিরের নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শিবিরের বিরুদ্ধে নীরব থাকা এবং সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান গ্রহণের অভিযোগ তোলেন।

নাছির উদ্দীন নাছির তার পোস্টে উল্লেখ করেন, পতিত ফ্যাসিস্টের কর্মসূচির কারণে যখন ক্যাম্পাস উত্তপ্ত এবং অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়, তখন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিবিরের নেতৃত্ব পর্যটনকেন্দ্রে সময় কাটিয়েছেন। তিনি বলেন, এর পরিবর্তে তারা যদি মাঠে থেকে ছাত্রলীগের অপতৎপরতা মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন, তবে সাধারণ শিক্ষার্থীরা বেশি আশ্বস্ত হতো।

পোস্টে ছাত্রদলের এই নেতা আরও অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রশিবির যে নীরব ভূমিকা পালন করেছিল, তা মূলত নিজেদের স্বার্থ রক্ষার কৌশল ছিল। তার ভাষ্যমতে, যদি আওয়ামী লীগের পতন না হতো, তবে শিবিরের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত ছাত্রলীগের ছাড়পত্র নিয়ে সুবিধাজনক অবস্থানেই থাকতেন। তিনি উদাহরণ টেনে বলেন, সাদিক কায়েম ও এসএম ফরহাদদের মতো নেতারা হয়তো হল ছাত্রলীগের পদে আসীন থাকতেন।

নাছির উদ্দীন নাছির বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, এখনো শিবির একই রকম নীরবতা বজায় রাখছে, যাতে ভবিষ্যতে লীগ ফিরে এলেও তারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। অর্থাৎ, তারা লীগের কাছে এমন বার্তা দিতে চাইছে যে, তাদের প্রত্যাবর্তন ঠেকাতে কোনো বাধা দেওয়া হয়নি। তিনি স্পষ্টভাবে মন্তব্য করেন, অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজের তুলনায় শিবিরের এ ধরনের কার্যক্রম অত্যন্ত সুবিধাবাদী। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী। লীগের কাছে ধর্ণা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোন রূপ বাঁধা দেয়নি।

ফেসবুক পোস্টে নাছির আরও উল্লেখ করেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ