রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাড্ডা লিংক রোডে আরও একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া।
তিনি জানান, বাড্ডায় বাসে আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাননি।