শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম

অগ্নিসন্ত্রাসীদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যথেষ্ট হয়েছে, এবার তাদের কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দেশের জনগণ ও রাষ্ট্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সন্ত্রাস এবং হত্যার রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে নতুন করে একটি মহল গভীর ষড়যন্ত্র শুরু করেছে।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর যারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে, তারা আবারও জনগণের ভোটাধিকার এবং কথা বলার অধিকার হরণ করতে চায়। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে গুম-খুনমুক্ত রাজনীতির পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, তা নস্যাৎ করার চক্রান্ত চলছে। তিনি উপস্থিত জনগণের কাছে প্রশ্ন রাখেন, এই গোষ্ঠী যারা ভোটের অধিকার ও বাকস্বাধীনতা হরণ করে, তাদের কি আপনারা আবারও ছাড় দেবেন?

তিনি আরও যোগ করেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শক্তিকে বিতাড়িত করেছিল, আজও ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। চব্বিশের চেতনার আলোকে এই ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে দেশের অর্জন ধরে রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ