রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি

প্রতিবেদকের নাম

মানুষ হত্যা, আগুন সন্ত্রাস এবং শিল্পকারখানা বন্ধ রাখার মতো কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতি নিজেদেরই ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, এসব সংকটের সুরাহা না হলে সামনে এগিয়ে যাওয়া কঠিন। শুক্রবার ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ১৮৬ বছরে পা রাখা দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একসময় ঢাকা কলেজের ছাত্র ও পরে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল অনুষ্ঠানে নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করেন। দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি এবং জাতীয় বিভিন্ন আন্দোলনে এই বিদ্যাপীঠের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন রাখেন, বর্তমানে স্কুল-কলেজগুলো জাতীয় জীবনে আসলে কতটুকু সুফল বয়ে আনছে। ব্যক্তিগত মত প্রকাশ করে তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন। স্নাতক ডিগ্রি অর্জন করে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে কার্যকর করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূলে ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে; কিন্তু কর্মসংস্থান নেই।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জনের মাধ্যমে গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ