রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান

প্রতিবেদকের নাম

অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) আয়োজনে একটি বিশেষ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটিতে সংগঠনের সভাপতি ও বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে এএনআইসির সভাপতি ও সদস্যদের আন্তরিক অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুসলিমদের এই ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তিনি কাউন্সিলের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি আরও বলেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ চলমান থাকলে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজ গঠনে মুসলিমরা আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আদিবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যারা এই ভূমির আদি বাসিন্দা, তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। কোনো ভূখণ্ডকে ভালোবাসা এবং তার স্মৃতি হৃদয়ে ধারণ করার তাৎপর্য বাংলাদেশিরা ভালোভাবেই উপলব্ধি করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য যে, এই আয়োজনে ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ