রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

ইরানে ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু

প্রতিবেদকের নাম

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা অনিবার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে তিনি দেশের জ্যেষ্ঠ মন্ত্রী ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তেহরানের ওপর কয়েক দিনব্যাপী নতুন করে বড় ধরনের সামরিক চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আদায়ের জোর তৎপরতা চালাচ্ছেন।

ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর তথ্যমতে, সাম্প্রতিক একাধিক বৈঠকে নেতানিয়াহু ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার আবশ্যিকতা তুলে ধরেছেন। নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য অভিযানের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করেছেন এবং তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। এখন কেবল সামরিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাহিনী।

গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূত্রপাত হয়, তা আরও বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন, নিজের নড়বড়ে রাজনৈতিক অবস্থান টেকসই করতেই তিনি যুদ্ধের পরিসর বাড়ানোর কৌশল নিয়েছেন। যদিও নেতানিয়াহু বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

নেতানিয়াহুর এ পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছেন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করবেন না। রয়টার্সকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস চলতি সপ্তাহে উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেক দফা সামরিক অভিযানের বিষয়টি ট্রাম্প বিবেচনা করছেন। ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে বলা হয়, ইরান সম্প্রতি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিছুটা পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। পেন্টাগনকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের পাল্টা আঘাত ছাড়াই ইরানে হামলার বিকল্পগুলো পর্যালোচনা করতে।

অন্যদিকে, ইরান নিয়ে মার্কিন নীতিতে বেশ কয়েকবার পরিবর্তন দেখা গেছে। কখনো কঠোর সামরিক হুমকি, আবার কখনো সংঘাত কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। প্রশাসন বর্তমানে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানকে চাপে রাখার কৌশল অনুসরণ করছে, যদিও পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য। এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে যুদ্ধ বন্ধ বা কংগ্রেসের আগাম অনুমোদন সংক্রান্ত একটি প্রস্তাব নাকচ হয়ে গেছে। ওয়াশিংটনের এই অস্পষ্ট অবস্থান ও ইসরাইলের সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার বার্তা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ