জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স বা ইজিডিআই-এর সর্বশেষ ২০২৬ সংস্করণে বাংলাদেশ আগের চেয়ে তিন ধাপ উন্নতি করেছে। মোট ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে ৯৭তম অবস্থানে রয়েছে, যা দেশটির জন্য প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিং বা ডাবল-ডিজিট ব্র্যাকেটে প্রবেশ। ২০২৪ সালের আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এবারের মূল্যায়নে বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সূচকটির দুটি প্রধান উপাদানেও দেশটি রেকর্ড গড়েছে; এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্স বা ওএসআই স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচক বা টিআইআই স্কোর হয়েছে ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ বা ইউএন ডেসার দ্বিবার্ষিক এই জরিপে ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। ইজিডিআই মূলত একটি দেশের নাগরিক সেবা দেওয়ার সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও সামগ্রিক ডিজিটাল অগ্রগতির একটি পরিমাপ। এটি অনলাইন সার্ভিস, টেলিযোগাযোগ অবকাঠামো ও হিউম্যান ক্যাপিটাল—এই তিন মাত্রার স্কোরের গড় হিসেবে নির্ণয় করা হয়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) দ্বারা তৈরি দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এই ফলাফল পাওয়া গেছে, সেখানে রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শী।
বিশ্বব্যাপী গড় ইজিডিআই সূচক ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে ৪.৬ শতাংশ বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্জিত ০.৬৮৯৩ স্কোরটি এই বৈশ্বিক গড়ের চেয়েও ওপরে রয়েছে। এছাড়া বর্তমানে মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালের সূচকে ছিল ১৩৮টি দেশ।