শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীকে বর্ণনা করে তিনি আরও বলেন, এই বাহিনী যখনই বাংলাদেশের মূল চেতনা ধারণ করবে, তখন কোনো শক্তিই দেশটিকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।