সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস টস হেরে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে বাংলাদেশ, বৃষ্টির বাধায় খেলা কমে ৬০ ওভার ঢাকার বাতাসে বায়ুদূষণের নতুন উৎস চিহ্নিত করল গবেষক দল জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: মাহ্‌দী আমিন মার্কিন নৌ অবরোধ ভাঙতে সব শক্তি ব্যবহারের হুঁশিয়ারি ইরানের নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল আনোয়ার চট্টগ্রাম কারাগারে ঢুকছে ইয়াবা, অর্ধেক বন্দিই মাদক মামলার অভিযোগে জড়িত ব্যক্তি বিমানমন্ত্রী: ৪ ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী: ফ্যাসিবাদ

জনগণের রায়কে অপমান করে রাজনীতি চলবে না: ডা. শফিকুর রহমান

প্রতিবেদকের নাম

অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অপমান করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর নেই। জাতীয় সংসদে দেওয়া নিজের শেষ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ভুল পথে ছিলেন এবং তাকে জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছিল। ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদেরকে ওই দেবো, এই দেবো, আপনারা আসেন আমাদের সঙ্গে বসেন, কমিটিতে ঢোকেন।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, যখন তাদের হাতে সব ধরনের বাহিনী ও অস্ত্র ছিল, তখন তারা অপকর্মের কারণে টিকতে পারেনি। এখন বিভিন্ন মহলের কাছে আশ্রয় খুঁজেও লাভ হবে না। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় যারা টিকে থাকতে পারেনি, তারা এখন কীভাবে ফিরে আসার পরিকল্পনা করছে? তিনি এ সময় আবরার ফাহাদের হত্যার প্রসঙ্গ টেনে বলেন, পানির অধিকার নিয়ে কথা বলায় যাদের ইশারায় আবরারকে হত্যা করা হয়েছিল, তাদের কাছেই এখন আশ্রয় নেওয়া হয়েছে। সবকিছু সঙ্গে থাকা অবস্থায় আসতে পারেন নাই, থাকতে পারেন নাই, এখন আসবেন কিভাবে? ’। তিনি আরও বলেন, ‘আবরার ফাহাদ, সে তার পানির অধিকারের পক্ষে একটু কথা বলেছিল, তাকে লাশ করেছে, যাদের ইশারা ইঙ্গিতে যাদেরকে খুশি করতে লাশ করেছেন, আপনারা আশ্রয় ওখানে নিয়েছেন।’। গেলেন তো কার বাড়ি গেলেন, মানুষ যায় হয় তার শ্বশুর বাড়ি, না হয় ছেলের কাছে, না হয় মেয়ের কাছে, আপনারা কার কাছে গেছেন, কোন ঠিকানায় গেলেন, যেই ঠিকানা প্রতিদিন আমাদেরকে কষ্ট দেয়।

জামায়াত আমীর বিভিন্ন মহলের আলোচনার প্রেক্ষিতে বলেন, ‘রিফর্ম আওয়ামী লীগ’ বা ‘পালিয়ে যাওয়া আওয়ামী লীগ’—এমন নানারকম গুঞ্জন শোনা যাচ্ছে। যারা জাতির সন্তানদের নির্বিচারে গুম ও খুন করেছে, তারা এখন নিজেদের ভালো সাজানোর চেষ্টা করছে। তিনি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন, দেশের বর্তমান সন্ত্রাস ও নৈরাজ্যের অবসান অচিরেই ঘটবে।

দলের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আসমানের চাঁদ’ হাতে এনে দেওয়ার প্রস্তাব দিলেও তারা আদর্শ ও প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হবেন না। তিনি ইনশাআল্লাহ এই দাবি আদায়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এছাড়া, এই দাবি পরিত্যাগ না করে বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব ধরনের অপকর্মের সমাপ্তি ঘটবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ, এ দাবি আদায় হবে। ‘এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, এটা নিয়েই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ’—বলেন তিনি। আমরা বলছি—যা দিতে বলছি, সেটা দিতে পারবেন। সেইটাও দিয়ে দেখেন যে, আমরা আমাদের আদর্শ থেকে, কমিটমেন্ট থেকে, সরে যাই কিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ