বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর পার করলেন মলি ফ্যালকো

প্রতিবেদকের নাম

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপন করে এক বছর পূর্ণ করেছেন যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী নারী মলি ফ্যালকো। অন্য প্রজাতির প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের ইতিহাসে এত দীর্ঘ সময় বেঁচে থাকার ঘটনা এটিই প্রথম। এই চিকিৎসা সাফল্য বিশ্বজুড়ে দাতা কিডনির তীব্র সংকট মোকাবিলায় এক নতুন আশার আলো দেখাচ্ছে।

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ফ্যালকোর শরীরে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি ছিলেন এ ধরনের জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া বিশ্বের চতুর্থ রোগী। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ফ্যালকো দীর্ঘ সময় ধরে কিডনিজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পর থেকে টানা এক বছর তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছিল।

ডব্লিউএমইউআর-কে দেয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ফ্যালকো বলেন, বিষয়টি তার কাছে এখনো অবিশ্বাস্য মনে হয়। তিনি আরও জানান, ডায়ালাইসিসের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। তাই এই অস্ত্রোপচারের প্রস্তাব পাওয়ার পর তার মধ্যে কোনো দ্বিধা বা ভয়ের জায়গা ছিল না। চিকিৎসকের পরামর্শ শেষ হওয়ার আগেই তিনি এতে সম্মতি দিয়েছিলেন।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম ট্রান্সপ্লান্ট সেন্টারের কিডনি প্রতিস্থাপন গবেষণা বিভাগের পরিচালক ড. লিওনার্দো রিয়েলা এই সাফল্যের বিষয়ে বলেন, ফ্যালকোর বেঁচে থাকা আমাদের এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রবল আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে, এখনই চূড়ান্ত জয়ের আনন্দ উদযাপনের সময় আসেনি। চিকিৎসাবিজ্ঞানে এই ধরনের অস্ত্রোপচারকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন।

ফ্যালকোর প্রতিস্থাপিত কিডনি শুধু রক্ত থেকে বর্জ্য ছেঁকে বের করা বা মূত্র উৎপাদনই করছে না, বরং শরীরে খনিজ ও তরল পদার্থের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও স্বাভাবিকভাবে পালন করছে। চিকিৎসকদের প্রত্যাশা, তিনি আরও অন্তত এক বছর সুস্থভাবে এই কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবেন। বর্তমানে ডায়ালাইসিসমুক্ত জীবন কাটানো ফ্যালকো এখন পরিবারের সঙ্গে সময় কাটানো বা রান্নাবান্নার মতো ছোটখাটো স্বাভাবিক কাজগুলো করার সক্ষমতা ফিরে পেয়েছেন।

২০২৪ সালে প্রথমবারের মতো মানুষে শূকরের কিডনি প্রতিস্থাপনের পরীক্ষা চালানো হয়। সেই প্রক্রিয়ায় প্রথম রোগী রিক স্লেম্যান অস্ত্রোপচারের পর ৫২ দিন বেঁচে ছিলেন। এরপর ২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের শরীরে কিডনিটি প্রতিস্থাপন করা হয়, যা ২৭১ দিন পর্যন্ত কার্যকর ছিল। সে সময় পরবর্তীতে চিকিৎসকরা সেটি সরিয়ে মৃত মানবদাতার কিডনি প্রতিস্থাপন করেছিলেন।

মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা যাতে বাইরের অঙ্গকে প্রত্যাখ্যান না করে, সেজন্য অস্ত্রোপচারের আগেই শূকরের কিডনির জিনগত পরিবর্তন করা হয়। দীর্ঘদিনের গবেষণার পর ফ্যালকোর এই সাফল্য প্রমাণ করছে যে, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ দীর্ঘ সময় মানুষের শরীরে কাজ করতে সক্ষম। তবে এই চিকিৎসা পদ্ধতির দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং কার্যকর ব্যবহারের সীমাবদ্ধতা নিয়ে বিজ্ঞানীদের আরও নিবিড় গবেষণা চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ