শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে হিজাব পরে বাড়িতে ঢুকে সম্পদ সংক্রান্ত ঘটনায় করতে গিয়ে আটক যুবক বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ: আবেদনের সময় বাড়ল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে চূড়ান্ত গণনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও সুযোগ-সুবিধা: এক নজরে বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচন: গণতন্ত্র নিয়ন্ত্রিত বলে মন্তব্য অলি আহমদের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়কর রিটার্ন দাখিল: কোন সাতটি খাতের আয় রিটার্নে উল্লেখ করা জরুরি? দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশার পার্কিং চার্জ কমানোর দাবীতে সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও

সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ

বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন অটোরিকশা, ভ্যান ও ইজি বাইকের মালিক ও চালকরা। এসময় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপিও প্রদান করেছেন তারা। সোমবার বেলা সারে ১১টার দিকে সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে এ শতাধিক শ্রমিক ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজি বাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

সীমিত আয়ের কারণে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা নির্ধারণ করায় তারা আর্থিক চাপে পড়েছেন। তাদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধুমাত্র সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য কষ্টসাধ্য।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কথা হয় পৌর প্রশাসক ফারাহ্ ফাতিহা তাকলিমার সাথে, তিনি বলেন, আলাপ আলোচনা করে পার্কিং চার্জ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ