রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় দুই শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার লংমার্চ জ্বালানির অপচয় ও জনদুর্ভোগ বাড়াবে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয় দফা দাবিতে আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯৯১, নতুন আক্রান্ত ৯১৭ শিশু চট্টগ্রামে চুরির অভিযোগে দুই তরুণের চুল কেটে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় মামলা বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন: মারকেটর প্রজেকশন বদলে ইকুয়াল আর্থ ব্যবহারের উদ্যোগ জাতিসংঘের নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় নয়, দাবি জামায়াত আমিরের জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের পর্দার আড়ালে কোটি টাকার অদৃশ্য যুদ্ধ: তারকাদের ভাবমূর্তি নষ্টের নেপথ্যে কী?

অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

প্রতিবেদকের নাম

বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের অন্যতম তানিয়া বৃষ্টি। নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

বিশেষ করে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সোহেল রানা ইমনের নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ