ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ডালাসে, অস্ট্রিয়ার বিপক্ষে। এই ডালাস স্টেডিয়াম হয়ে যেতে পারে এক মহানায়কের কীর্তিগাঁথার সাক্ষী। ফুটবল বিশ্বকাপে সর্বাধিক গোল, সর্বাধিক ম্যাচ জয়সহ ৩টি অনন্য রেকর্ডের হাতছানি সামনে নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবেন মেসি। যেমন ছন্দে ফুটবল যাদুকর, এ ম্যাচেই হয়তো সব রেকর্ড নিজের করে নেবেন তিনি।
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ডালাসে, অস্ট্রিয়ার বিপক্ষে। এই ডালাস স্টেডিয়াম হয়ে যেতে পারে এক মহানায়কের কীর্তিগাঁথার সাক্ষী। ফুটবল বিশ্বকাপে সর্বাধিক গোল, সর্বাধিক ম্যাচ জয়সহ ৩টি অনন্য রেকর্ডের হাতছানি সামনে নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবেন মেসি।
যেমন ছন্দে ফুটবল যাদুকর, এ ম্যাচেই হয়তো সব রেকর্ড নিজের করে নেবেন তিনি।মহাকালের যত কীর্তি সব লুটায়ে পড়ে ফুটবল যাদুকর লিওনেল মেসির পদতলে। ৩৮ বছর বয়সেও বিশ্বকাপের প্রথম ম্যাচে যিনি হ্যাটট্রিক করতে পারেন। মেসি তার প্রতি পদক্ষেপে জানান দেন, তারুণ্যের প্রতীক ফুটবলে তিনিই চিরকালীন সম্রাট।
মহাতারকার যাদুতে আলজেরিয়া ম্যাচ এখন রূপকথার গল্প। সামনে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লড়াই। ডালাসের এটি এন্ড টি স্টেডিয়াম প্রস্তুত মেসি ও তার দলকে বরণ করে নিতে। সেই সাথে ডালাস হয়তো মহাকালেরও সাক্ষী হতে যাচ্ছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের বড় যত অর্জন, সব নিজের করে নেওয়ার সমূহ সম্ভাবনা মেসির। অন্তত ৩টি অনন্য রেকর্ড এদিন মেসির হয়ে যেতে পারে।
মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি এখন মেসির দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই, ১৭ গোল নিয়ে এককভাবে তালিকার শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ড জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার। আলজেরিয়ার বিপক্ষে জয়ে এরই মধ্যে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। অস্ট্রিয়াকে হারাতে পারলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন এলএমটেন।
তৃতীয় রেকর্ডটি ডিবক্সের বাইরে থেকে গোল করার। এই রেকর্ডটি এতোদিন এককভাবে রিভেলিনোর দখলে ছিল। ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেন রিভেলিনো।
আলজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার শটে প্রথম গোলটি করে, এই রেকর্ডেও ভাগ বসান মেসি। দূরপাল্লার শটে আরেকটি গোল করলেই এককভাবে এই তালিকার শীর্ষে চলে যাবেন ক্ষুদে যাদুকর।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি। কাতার বিশ্বকাপে মেক্সিকো আর এবার আলজেরিয়ার বিপক্ষে।