রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান

নিউজ ডেস্ক ঃ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর ঘোষণা করেছে: যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম অনুচ্ছেদ বাস্তবায়নে ব্যর্থতার মাধ্যমে আমেরিকার প্রতিশ্রুতি ও চুক্তি লঙ্ঘনের নির্লজ্জ ঘটনায় এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে, হরমুজ প্রণালী নৌচলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ফার্স নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের বিবৃতিতে সূরা তওবার ১২ নম্বর আয়াত উল্লেখ করে বলেছে, আর যদি তারা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্বন্ধে কটুক্তি করে, তবে কাফির জাতির বিরুদ্ধে যুদ্ধ করো, এরা এমন লোক যাদের কোন প্রতিশ্রুতি নেই; যেন তারা নিবৃত্ত হয়।

যুদ্ধ শেষ করার জন্য সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ বাস্তবায়নে ব্যর্থতার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গের নির্লজ্জ ঘটনা, দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননের লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের নির্মম হত্যা ও বাস্তুচ্যুতির প্রতিক্রিয়ায় এবং দক্ষিণ লেবাননের ভূমি থেকে ইসরায়েলি বাহিনীর সরে যেতে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, হরমুজ প্রণালী নৌচলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, এই প্রথম পদক্ষেপ শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের একটি প্রতিক্রিয়া এবং যদি আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা বাস্তবায়নে বাধ্য করার জন্য আরও পদক্ষেপ পরিকল্পনা ও গ্রহণ করা হবে।
এদিকে, আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ বিভাগও ঘোষণা করেছে: লেবাননে ইসরায়েলি অপরাধ এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মার্কিন প্রতিশ্রুতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, হরমুজ প্রণালী সকল জাহাজের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে জোর দিয়ে বলা হচ্ছে যে, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং কোনো জাহাজ যেন হরমুজ প্রণালীর কাছে না আসে; অন্যথায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ