শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বঙ্গভবনে শপথের প্রস্তুতি: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল তিনবারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন আর নেই, বয়স হয়েছিল ৭০ বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন পাঁচ মন্ত্রী ও দায়িত্ব পুনর্বিন্যাস বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিকনেতাদের

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন আতিকুর।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন স্বাস্থ্য কর্মী আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আতিকুর।

তিনি বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পরের দিন বুধবার আতিকুরকে আসামী করে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। এর পর থেকেই আসামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ