শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টেস্ট খেলাতেই বেশি আগ্রহ শান্তর টাঙ্গাইলে বিয়ের রাতেই হৃদরোগে আক্রান্ত বরের মৃত্যু ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা আইইউবিতে ব্যবসায় শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত আলেমরা দশ দিকে বিভক্ত কেন, প্রশ্ন খালিদ হোসেনের সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন যুক্তরাষ্ট্রে ওপিটি কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে বিয়ে জালিয়াতি ভোটার তালিকা থেকে নাম বাদ: বেঙ্গালুরুতে প্রতিবাদে প্রকাশ-ধ্রুব গত ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছি: স্থানীয় সরকারমন্ত্রী

এনসিপি’র সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খুলনা প্রতিনিধি ঃ

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে খুলনা জেলা ও মহানগর শাখা। এই হামলার প্রতিবাদে গতকাল সোমবার ০৬ জুলাই রাতে নগরীর শিববাড়ি মোড়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিববাড়ি মোড় থেকে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিববাড়ি মোড় চত্বরেই এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সংগঠক ডাঃ আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান, জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ সহ জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মিছিল ও তার পরবর্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন এনসিপি খুলনা মহানগর সংগঠক সামসুল আরেফিন লিওন,হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্স কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মূখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তি সংগঠক রুমি রহমান, জাকিয়া আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাভারে এনসিপি’র শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে যে, একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী ও সহিংস হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। এই হামলা আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না।

নেতৃবৃন্দ অবিলম্বে সাভারের বোমা হামলার সাথে জড়িত পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ