রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মায়ের মৃত্যু

প্রতিবেদকের নাম

দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থ্যতায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫) মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর ব্যক্তিগত সহকারি সজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র্দীঘদিন ধরে লিভারজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন উজালা বেগম। গত ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি ওই দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলে। গতকাল বুধবার দিবাগত রাতে তার অবস্থার অবনতি দেখা দেয় এবং বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বাদ আছর সিংগাইরের বাউল কমপ্লেক্সে স্বামী মধু বয়াতির পাশেই তাকে দাফন করা হবে বলেও তিনি জানান।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেনী‌ পেশার মানুষ শোক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ