বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত প্রবাসফেরত তরুণের সফলতার গল্প পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, মেয়াদ শেষের আগেই, অন্যথায় সাংবাদিকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাড়া বাসায় গোপন আস্তানা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক ঃ

টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। শেষ আটে সুইসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে এ দুই দল।ভ্যাঙ্কুভারে প্রথমার্ধ কিছুটা রয়ে-সয়ে খেলেছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। রক্ষণদুর্গ ঠিক রাখাই ছিল এসময় মূল ভাবনা।তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দু’দল।

গোলের সুযোগও তৈরি করে। তবে গোলের দেখা পায়নি কেউ।এরপর খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানে সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিল কলম্বিয়া। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত। সে গোলটি পেয়ে গেলে, টাইব্রেকার পর্যন্ত যাওয়া লাগে না কলম্বিয়ার।

এর আগেই জয় উদযাপনের উপলক্ষ পেয়ে যেতো। টাইব্রেকারে নার্ভ ধরে রেখেছে সুইজারল্যান্ড। কলম্বিয়া দ্বিতীয় শটটি মিস করার পর, সুইজারল্যান্ডেরও তৃতীয় শট মিস হয়। চতুর্থ পেনাল্টি কিকে হার্নান্দেসের শট ঠেকিয়ে নায়ক বনে যান সুইস গোলকিপার গ্রেগর কোবেল।

আর শেষ শটটি সফলভাবে নিয়ে, সুইসদের বহুল আকাঙ্খিত জয় এনে দেন রুবেন ভারগাস। এই জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত হলো সুইজারল্যান্ডের।

কোয়ার্টার ফাইনালে তাদের শক্ত প্রতিপক্ষ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ নিতে হবে। আসরে কঠিন সব পরিস্থিতি সামলে মেসির দল এখন আরো পোক্ত। আলবিসেলেস্তের বিপক্ষে সুইসদের বড় পরীক্ষা।

অন্যদিকে আবারও হতাশায় পুড়তে হলো কলম্বিয়াকে। নিজেদের অঞ্চলে বিশ্বকাপ হওয়ায় এবার অন্তত বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেছিল লাতিন আমেরিকার দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ