বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে হিজাব পরে বাড়িতে ঢুকে সম্পদ সংক্রান্ত ঘটনায় করতে গিয়ে আটক যুবক বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ: আবেদনের সময় বাড়ল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে চূড়ান্ত গণনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও সুযোগ-সুবিধা: এক নজরে বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচন: গণতন্ত্র নিয়ন্ত্রিত বলে মন্তব্য অলি আহমদের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়কর রিটার্ন দাখিল: কোন সাতটি খাতের আয় রিটার্নে উল্লেখ করা জরুরি? দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার লবণচরায় রাতুল নামের এক যুবক দুর্বৃত্তদের গুলিতে আহত

খুলনা প্রতিনিধি ঃ

খুলনার লবণচরা এলাকায় মোঃ রাতুল শেখ (২২) না‌মের এক যুবক‌কে গু‌লি ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্প‌তিবার ০২ জুলাই সকাল আনুমানিক ৭টার দি‌কে লবণচরা থানার আশি‌বিঘা এলাকার এক‌টি মা‌ঠে গু‌লি ক‌রে ফে‌লে রেখে যায়। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়।

আহত যুবক লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোঃ রাতুলসহ কয়েকজন যুবক মাঠে ছিল। এর মধ্যে গুলির শব্দ শুনতে পেয়ে আশিবিঘা বালুর মাঠে গিয়ে দেখা যায় রাতুল মাঠের মধ্যে শুয়ে আছে।

দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তারা বলতে পারেনি। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়।

লবণচরা থানার এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে যাই। তার সার্বিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়।

ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনও কোনো তথ্য পুলিশকে দেয়নি। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ