সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ঐতিহাসিক উত্থান, পেছনে শ্রীলঙ্কা বাংলাদেশে আর নতুন বিনিয়োগ করবেন না সালমান মুক্তাদির গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে আজ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর পূর্বাচল প্লট দুর্নীতি: কারাগারে শওকত আজিজ রাসেল শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা কূটনৈতিক আশাবাদে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ১১০ ডলারের নিচে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্প চাপ থাকবে: পেট্রোবাংলা

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন

প্রতিবেদকের নাম

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকার একাধিক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। একপর্যায়ে সেখানে অর্ধশতাধিক যানবাহন এবং বিভিন্ন দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।

বিক্ষোভের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটিসহ আশপাশের এলাকার পোশাক কারখানাগুলো পুনরায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আন্দোলন ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যা সংলগ্ন আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক দখল করে বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ