তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্য নিয়ে আজ সোমবার বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের সব বিষয় বিবেচনা রেখে অত্যন্ত সহানুভূতির সঙ্গে মজুরি নির্ধারণ করা হবে। এটি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবসম্মতভাবে সম্পন্ন হবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তাদের প্রথম সভা আজই হতে পারে অথবা খুব দ্রুত সময়েই তা অনুষ্ঠিত হবে। বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড।
বর্তমানে মজুরি কাঠামো তিন বছর পূর্ণ হতে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করা হচ্ছে, সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু গোষ্ঠীর ইন্ধন রয়েছে। তারা নিরীহ শ্রমিকদের ব্যবহার করে নানা পাঁয়তারা চালাচ্ছে।