রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক বিমান কর্মকর্তা সাউরি মৃত্যুতে দিশার চার দিনের রিমান্ড দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮, নতুন রোগী ১৯২৯ আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণের গুরুত্ব ট্রাম্পের সামরিক হুমকির পাল্টা কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি পুলিশ: মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে শিক্ষামন্ত্রী: শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা ডিসেম্বরের আগে ডেঙ্গু পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কম অমৃতসরের মন্দিরে আটকে রেখে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করলেন শ্রমমন্ত্রী আরিফুল আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে সোলার ব্যবহারে: জ্বালানিমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮, নতুন রোগী ১৯২৯

প্রতিবেদকের নাম

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আটজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬৪ জন। রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছরে মাসওয়ারি হিসেবে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। সদ্য বিদায়ী এ মাসে এডিস মশাবাহিত এই রোগে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছিল ১৪৮ জনের। এর আগে গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃতের সংখ্যা ছিল ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ