সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৯ নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু পোশাকশিল্পের অস্থিরতা রুখতে সরকারের কঠোর পদক্ষেপ দাবি জামায়াত আমিরের শিক্ষা ক্যাডার প্রশিক্ষণে ঘাটতির দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী ৪ নভেম্বর থেকে ৪ দিন সারাদেশে গ্যাস সংকট আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ঐতিহাসিক উত্থান, পেছনে শ্রীলঙ্কা বাংলাদেশে আর নতুন বিনিয়োগ করবেন না সালমান মুক্তাদির গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে আজ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করলেন শ্রমমন্ত্রী আরিফুল

প্রতিবেদকের নাম

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ছয় সদস্যের এই বোর্ড গঠনের কথা জানান। এর আগে শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মন্ত্রী। সেই বৈঠকের ধারাবাহিকতায় আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এল। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্র। সরকার ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে।

শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে সরকার এবং মালিকপক্ষের সমন্বয়ে এই বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকেও প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে জমা দেওয়া হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আজই এই বোর্ড গঠনের সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। শ্রমিকদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন, যা এখন বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।

সম্প্রতি তৈরি পোশাক খাতের শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীতকরণ, কর্মী ছাঁটাই বন্ধ এবং তালিকাভুক্তি বাতিলের দাবিতে রাজপথে বিক্ষোভ করছেন। শনিবার মিরপুর, সাভার ও গাজীপুর এলাকায় সড়ক অবরোধ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। আজ রোববারও মিরপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। মিরপুরে অবরোধ সরাতে পুলিশ উদ্যোগ নিলে শ্রমিকদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভ ও সংঘর্ষের জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। গত কয়েকদিনের বিক্ষোভে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। শ্রমিকরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থানে থাকায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন নতুন মজুরি বোর্ড গঠন এবং সরকারি উদ্যোগের ফলে চলমান এই অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব হবে কি না, সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ