নাটোরের লালপুর উপজেলায় পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে বেরিলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে শিশু দুটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।