বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা

প্রতিবেদকের নাম

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় মঙ্গলবার বিকেলে আখচাষিদের জন্য বিশেষ প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন চাষিকে মোট ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা সহায়তা প্রদান করা হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ডিজিটাল বোতাম টিপে তিনি এই কার্যক্রমের সূচনা করেন, যেখানে সমবেত জনতাও তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিসমিল্লাহ উচ্চারণ করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে দলের নেতাকর্মী ও সমর্থকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে জনসভাস্থলে যাত্রাপথে সড়কের দুই পাশে ভিড় করা উৎসুক জনতার শুভেচ্ছার জবাব দেন তিনি। বাসে থাকা অবস্থায় হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার সকাল থেকেই প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করেন। মহানবমী উপলক্ষে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুরে নেমে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় তিনি অংশ নেন। এরপর রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেই তিনি রাজশাহী অভিমুখে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ