ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান আগামীকাল মঙ্গলবার (০৩ নভেম্বর) শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুপুর ১২টায় তাদের শপথ অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। সোমবার (০২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। পরবর্তীতে ৩১ অক্টোবর নির্বাচন কমিশন তার বিজয়ের গেজেট প্রকাশ করে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে (৩২৩ নম্বর আসন, মহিলা আসন-২৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।