রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

গুড় ও চিনি দিয়ে বাড়িতেই তৈরি করুন নারকেলের সন্দেশ

প্রতিবেদকের নাম

নারকেলের সন্দেশ তৈরির জন্য প্রথমে নারকেল কোরা এবং তিন-চতুর্থাংশ কাপ আখের গুড় অথবা সমপরিমাণ চিনি নিয়ে কড়াইতে ভালো করে মিশিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে মিশ্রণটি অনবরত নেড়ে জ্বাল দিয়ে পাক তৈরি করুন।

মিশ্রণটি ঠিকঠাক পাক হয়ে এলে এর মধ্যে পরিমাণমতো এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন। এরপর গরম মিশ্রণটি শিল-পাটায় সুন্দরভাবে বেটে মসৃণ করে নিতে হবে।

সবশেষে মিশ্রণটি বিভিন্ন ডিজাইনের ছাঁচের ভেতরে রেখে চেপে চেপে সন্দেশের আকার দিন। এভাবেই সহজে তৈরি হয়ে যাবে জিভে জল আনা নারকেলের সন্দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ