সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতি‌বেদক ঃ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ রোববার সাক্ষ্যগ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেয়া হবে। তবে স্পর্শকাতর মামলা হওয়ায় এবং নিরাপত্তার স্বার্থে ওই সাক্ষীর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩ জুন এই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা থাকলেও প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হওয়া এই সাক্ষ্যগ্রহণ পর্বে এখন পর্যন্ত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী আদালতে নিজেদের জবানবন্দি দিয়েছেন।

মামলার ১৭ জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জন বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক দুই মহাপরিচালক এম খুরশীদ হোসেন ও ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।অন্যদিকে, এই মামলার বাকি ১০ আসামি বর্তমানে গ্রেফতার হয়ে ঢাকার সেনানিবাসের বিশেষ সাব-জেলে বন্দি রয়েছেন।

তারা হলেন: র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ