মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ যেন দেখার কেউ নেই- সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা খুলনার লবণচরা ১১ বোতল মদ ও ৪০ পিচ ইয়াবা সহ ১জন গ্রেফতার যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক আহত নেইমারকে কেন নামাননি, জানালেন ব্রাজিল কোচ

গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি ঃ

রাজশাহীর গোদাগাড়ীকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান করা হয়েছে। মঙ্গলবার ৩০ জুন,সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।গোদাগাড়ী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি সভায় বিশেষ অতিথি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের এএসপি মীর্জা মো. আব্দুস ছালাম ও গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান।

অনুষ্ঠানে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা জামায়াত আমীর অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গোদাগাড়ীকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এই লড়াইয়ে শামিল হতে হবে।

সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বক্তারা গোদাগাড়ী থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সকলে গোদাগাড়ীকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার শপথ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ