সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

চান্দাইকোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ):

৮ই ফেব্রুয়ারী/২০২২ তারিখ মঙ্গলবার বিকাল ০৩ ঘটিকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয় । উক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক- আব্দুল হান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাদশা সিরাজী ও উপজেলা আওয়ামী মহিলা যুব লীগের সভাপতি, নব নির্বাচিত ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান- মোছাঃ হালিমা বেগমসহ ইউনিয়ন পরিষদের সচিব- মোঃ মাহবুবুর রহমানসহ ওয়ার্ডের সর্বসাধারণ। উক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন- নির্বাচিত ইউপি সদস্য মোঃ শরিফুল আলম। উক্ত ওয়ার্ড সভায় ওয়ার্ডের রাস্তা সংস্কার, বয়ষ্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড, বাল্য বিবাহ নিরোধ, মাদক হতে যুব সমাজকে রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওয়ার্ড সভার সভাপতি- মোঃ শরিফুল আলম তার বক্তব্য কালে জানান যে, তিনি জনসাধারনের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিজস্ব ক্ষমতা ও ব্যক্তিগত উদ্দ্যেগে তার নির্বাচনী এলাকার জনসাধারনের সেবা করবেন এবং কোন ভাতার কার্ড প্রদানে কোন টাকা পয়সা কাউকে দিতে হবে না মর্মে আশ্বাস প্রদান করে বলেন সরকারি বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদ থেকে কার্ড প্রদান করা হবে। তিনি আরোও বলেন তার নির্বাচনে জনগন তার পাশে থেকে নিরলস চেষ্টার মাধ্যমে তাকে বিপুল ভোটে ইউপি সদস্যা নির্বাচিত করেছেন, বিধায় তিনিও তার নির্বাচনি এলাকার জনসাধারনের পাশে থেকে নিরলস কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ