সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

চান্দাইকোনা ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ):

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ওয়ার্ড সভা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সদস্যদের ওয়ার্ড সভা আরম্ভ হয়। ৯ই ফেব্রুয়ারী/২০২২ তারিখ বুধবার সকালে উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভা। উক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক- আব্দুল হান্নান খান। ওয়ার্ড সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সামাজিক উন্নয়ন ও জনসচেতনা মুলক আলোচনা হয়। উক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী মহিলা যুব লীগের সভাপতি, নব নির্বাচিত ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান- মোছাঃ হালিমা বেগম। এছাড়াও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত ওয়ার্ড সভায় ওয়ার্ডের রাস্তা সংস্কার, বয়ষ্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড, বাল্য বিবাহ নিরোধ, মাদক হতে যুব সমাজকে রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উক্ত ওয়ার্ড সভার সভাপতি মোছাঃ হালিমা বেগম তার বক্তব্যকালে জানান যে, তিনি জনসাধারনের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিজস্ব ক্ষমতা ও ব্যক্তিগত উদ্দ্যেগে তার নির্বাচনী এলাকার জনসাধারনের সেবা করবেন এবং কোন ভাতার কার্ড প্রদানে কানা কড়িও কাউকে দিতে হবে না মর্মে আশ্বাস প্রদান করে বলেন সরকারি বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদ থেকে কার্ড প্রদান করা হবে। তিনি আরোও বলেন তার নির্বাচনে জনগন তার পাশে থেকে নিরলস চেষ্টার মাধ্যমে তাকে বিপুল ভোটে ইউপি সদস্যা নির্বাচিত করেছেন, বিধায় তিনিও তার নির্বাচনি এলাকার জনসাধারনের পাশে থেকে নিরলস কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ