চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ ছাপিয়ে টাকা আদায়ের সময় তিন প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) স্থানীয়দের সহযোগিতায় তাদের ধরা হয়। চেকপোস্টে ১০০ কেজি গাঁজাসহ আটক কৃষকদল নেতা। বাস ভাড়া নিয়ে ৩ উপজেলার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আট সদস্যের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদ্রাসার তহবিল সংগ্রহের নামে সাধারণ মানুষের কাছ থেকে অভিনব কায়দায় অর্থ হাতিয়ে আসছিল। রোববার ওই এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা সতর্ক হন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে পাঁচজন পালিয়ে যায়, তবে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছে থাকা ভুয়া রশিদ বইগুলো তল্লাশি করে সেগুলোতে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামের এক ব্যক্তির মুঠোফোন নম্বর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই কৌশলে চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল। পরে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, সবাই ঢাকার। ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো এলাকায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রের সাথে জড়িত অন্যদের খুঁজে বের করার জন্য সব ধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।