বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু -: বিক্ষোভের পর ফ্রান্সকে ‘চরমপন্থি ইসলামের’ আশ্রয়স্থল সৌদি আরবের রুটে ফ্লাইট বৃদ্ধি করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস টোকিও চলচ্চিত্র উৎসবে অস্কারের শীর্ষ নেতৃত্বের বিশেষ সফর ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, কঠোর নিরাপত্তার বলয়ে পুলিশ রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী পদে প্রত্যাহৃত মোংলা বন্দর পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির আহ্বান রাষ্ট্রপতির পুলিশ: নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতরে বুলেট পাওয়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ‘রিচ’

জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

প্রতিবেদকের নাম

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে মারা যান তিনি।

তার বয়স হয়েছিলো ৬৬ বছর। দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর জিয়াউদ্দিন আহমেদ বাবলুর করোনা শনাক্ত হয়। ওই দিন রাতেই তাকে প্রথমে ধানমন্ডির ল্যাবএইড ও পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। তার মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জিয়া উদ্দীন আহমেদ বাবলু ২০১৪ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮০ সালে এরশাদ সরকারের আমলে তিনি ছিলেন জ্বালানি বিষয়ক মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ