রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত-১ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদের দোসর সৌমেন সাহা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা, নেতাকর্মীদের ক্ষোভ ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতি‌বেদক ঃ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। রায়ে তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের পাশাপাশি একজনের যাবজ্জীবন ও আরেকজনে ২০ বছরের জেল দেওয়া হয়েছে।বিটিভিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতারবিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

আর যাবজ্জীবনপ্রাপ্ত হলেন- রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া ২০ বছরের জেল হয়েছে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; পুলিশের ছোড়া গুলিতে বনশ্রীতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ