বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫১২ জন

প্রতিবেদকের নাম

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, চলতি অক্টোবরের প্রথম ২১ দিনেই ১২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫০৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ