সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

ডোমারে আন্তঃ বিদ্যালয় ১দিন ব্যাপি ফুটবল উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ “মাদক কে না বলি, চলো সবাই মাঠে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তঃ বিদ্যালয় ১দিন ব্যাপি ফুটবল উৎসব ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১০ই জুন) সকাল ১১টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল উৎসবের আয়োজন করেন উক্ত বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ।

জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, একাডেমীক সুপার ভাইজার সাফিউল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, সাবেক সভাপতি মিরাজুল হক সহ উক্ত বিদ্যালয়ে সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সর্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ।

ধারাভাষ্যকার রেদওয়ানুল আমিন রিফাতের উপস্থাপনায় উক্ত খেলায় শাপলা, রজনীগন্ধা, তিস্তা, জবা, সূর্যমূখী ও শালকী নামে মোট ৬টি দল অংশ গ্রহন করেন। টানটান উত্তেজনা এবং উৎসব মূখর পরিবেশে ৬টি দলের বাঘ সিংহের লড়াইয়ে শাপলা দল আর্জেটিনা সমর্থক ০, এবং শালকী দল ব্রাজিল সমর্থক ৩ গোলে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন।

খেলা শেষে সেরা খেলোয়ার সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ