রংপুর রেঞ্জের ৮ জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৮১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর, ছিনতাইকারী, প্রতারক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছে। রোববার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি’র মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা রয়েছে।